ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে শিক্ষক নয়: হাইকোর্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদ্রাসায় কোনও শিক্ষক সভাপতি পদে নির্বাচিত বা মনোনীত হতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ন কবির আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জের ঝিনিয়া এম এ হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন এ বি এম আনিছুর রহমান। যিনি একই উপজেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। তার সভাপতি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এক শিক্ষার্থীর অভিভাবক মো. বাদশা মিয়া।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৫ অক্টোবর শিক্ষকের সভাপতি পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত। উক্ত রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন।

মো. হুমায়ন কবির বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং) প্রবিধান মালা-২০০৯ এর ৭(২) এ বলা আছে, কোনও শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে নির্বাচিত বা মনোনীত হতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে শিক্ষক নয়: হাইকোর্ট

আপডেট সময় ০৬:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮