ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পেটের গ্যাস কমাতে করণীয়

আকাশ নিউজ ডেস্ক:

পেটে গ্যাসের সমস্যা অস্বস্তিকর এবং অনেক ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক। আমরা প্রতিদিন যে সকল খাবার ও পানীয় খাই তা পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি করে। কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা ও জীবনযাত্রার কিছু পরিবর্তন করলে এই সমস্যা কিছু লাঘব করা সম্ভব।

প্রথমে খুঁজে বের করতে হবে কোন খাবার খাওয়ার পর গ্যাসের সমস্যা বেশি হয়। এর জন্য দৈনিক কি কি খাবার খাওয়া হচ্ছে তা লিখে রাখতে হবে। যে দিন পেটে অস্বস্তি অনুভব হবে সেদিন তালিকা দেখতে হবে কোন খাবার নতুন যোগ হয়েছে। এক সপ্তাহ সে খাবার বাদ দিয়ে এরপর আবার খেতে হবে। যদি সমস্যা হয় বুঝতে হবে এটিই ট্রিগার ফুড। এভাবে গ্যাস সৃষ্টিকারী খাবার বাদ দিয়ে তার পরিবর্তে অন্য খাবার দিয়ে খাদ্য তালিকা তৈরি করতে হবে।

ননিবিহীন দুধ, কমলার রস, সবুজ চা, চাল, চালের গুঁড়ার কেক, চর্বি ছাড়া মাংস (মুরগি) ও ছোট মাছ দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করতে হবে। এতে পুষ্টির ঘাটতি হবে না। যাদের আঁশযুক্ত খাবারে গ্যাস হয় তারা সবজি সিদ্ধ করে খেতে পারেন। খাবার খাওয়ার আধা ঘণ্টা পূর্বে পানি পান করতে হবে, এতে খাদ্যনালি সচল হবে ও পাকস্থলী খাবার গ্রহণের উপযোগী হবে। খাওয়ার পর সামান্য হাঁটাহাঁটি করলে পেটের গ্যাস সিস্টেমের মাধ্যমে বের হয়ে যায়। সকালে খালি পেটে ইসবগুলের সরবত পেটের গ্যাসের সমস্যার জন্য উপকারী।

তা ছাড়া ধূমপান, এলকোহল ও চুইংগাম চিবানো বাদ দিতে হবে। মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। প্রতিদিন ৩০ মিনিট হাঁটতে হবে। নিয়মিত রাতে ৬-৭ ঘণ্টা ঘুমাতে হবে। যে সকল খাবার পেট ঠান্ডা রাখে প্রতিদিনের খাদ্য তালিকায় সে রকম খাবার রাখতে হবে। খাবার পরিবর্তনের পরও যদি পেটের সমস্যা সমাধান না হয়, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা সংকটে রিয়াদের ফ্লাইট স্থগিত করল কুয়েত এয়ারওয়েজ

পেটের গ্যাস কমাতে করণীয়

আপডেট সময় ০৮:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮