ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাত-পা নেই, কুনুই দিয়ে লিখে আসিফের জিপিএ-৫

অাকাশ জাতীয় ডেস্ক:

হাত নেই, পা-ও নেই; তারপরও কুনুই দিয়ে লিখে চলতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আসিফ করিম আলিফ।

হুইলচেয়ারে বসে দুই হাতের কুনুই দিয়ে লিখে এ সাফল্য এনেছে সে। কম্পিউটারে অভিজ্ঞ আসিফ ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, আসিফ করিম আলিফ শহরের মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

তিনি জানান, মেধা তালিকায় বৃত্তিও পেয়েছে। পিএসসিতে সাফল্য পাওয়া ছেলেটি এই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিও হয় মেধা তালিকায়। আমরা তার বিষয়ে কোনো অতিরিক্ত কিছুই করিনি। কারণ সে নিজে থেকেই অনেক মেধাবী।

বিজ্ঞান বিভাগের ছাত্র সে। তার কাছে বিজ্ঞানভিত্তিক, কম্পিউটারবিষয়ক খুব সহজে উত্তর পাওয়া যায়। স্কুলের পরিবেশে সে খুব দ্রুত মানিয়ে যায়। তার ক্লাশের অন্যান্য শিক্ষার্থীরাও তাকে খুব সহজে গ্রহণ করে।

এছাড়া তাকে সব কাজেই ব্যাপক সহযোগিতা করে তার সহপাঠীরা। শুধু শিক্ষার্থীরা নয়; স্কুলের শিক্ষকরাও তাকে সহযোগিতা করেছে। সে প্রতিদিন স্কুলে হুইলচেয়ারে করে আসত।

পরীক্ষার ফলাফলের দিনেও আলিফ হুইল চেয়ারে আসে। তার হাতের কুনুই পর্যন্ত এবং পায়ের উরুর উপরিভাগ রয়েছে। কিন্তু তাকে কেউ কখনোই অবহেলা করেনি। সে নিজ মেধায় এগিয়ে যাচ্ছে। সে একদিন সবাইকে ছেড়ে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।

খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া শহরের মালতিনগর পাইকাড়পাড়ায় নানা-নানি ও মামাদের কাছে বেড়ে ওঠে আসিফ করিম আলিফ।

তার বাবা-মা ঢাকায় চাকরি করেন। সে প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা করে পড়েছে। তার নানা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শহীদুর রহমান তাকে স্কুলে ও প্রাইভেট পড়ানোর বিষয়ে সহযোগিতা করেন। তার খাবার, গোসল এবং অন্যান্য কাজে নানি ও মামারা সহযোগিতা করেন।

আলিফ জানায়, সে কুনুই দিয়ে লিখতে পারে। লিখতে তার কোনো সমস্যা হয় না। বাবা-মা ঢাকায় চাকরি করেন। নানার কাছে থেকে সে লেখাপড়া করে। নানা-নানি এবং মামারা তাকে সহযোগিতা করেন। স্কুলের প্রতিটি বন্ধু তার খোঁজখবর নেয়। তার কাজে সহযোগিতা করে। সে স্বাভাবিক খাবার খেতে পারে।

সে আরও জানায়, তার সবকিছু স্বাভাবিক থাকলেও তার কেবল দুই হাত ও পা নেই। তাতে কোনো কষ্টও নেই তার। হাত-পা না থাকলেও তার মামার সঙ্গে ক্রিকেট খেলে সে। তার ইচ্ছে সে একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাত-পা নেই, কুনুই দিয়ে লিখে আসিফের জিপিএ-৫

আপডেট সময় ১০:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮