ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী জুন মাসে সিঙ্গাপুরে বৈঠকে বসতে পারেন। অস্থির এ দুই নেতার মধ্যে নজিরবিহীন আলোচনার প্রত্যাশা তৈরি হওয়ার প্রেক্ষাপটে এমন ধারণা করা হচ্ছে বলে সোমবার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সপ্তাহান্তে ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে প্রথম বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণ করেছে। তবে বিস্তারিত কিছু উল্লেখ না করেই ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা শিগগিরই এ বৈঠকের বিষয়ে ঘোষণা দেব।’

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে উদ্ধৃত করে এক কূটনৈতিক সূত্রের বরাতে সোমবার দক্ষিণ কোরিয়ার চোসান ইলবো দৈনিকের খবরে বলা হয়, এ যুগান্তকারী বৈঠক ‘মধ্য-জুনে’ অনুষ্ঠিত হবে।

ওই সংবাদপত্রের খবরে আরব ও বলা হয়, বৈঠকটি সিঙ্গাপুরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ মাসের শেষের দিকে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের সময়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ সপ্তাহান্তে একই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনেও এ সম্মেলনের সম্ভাব্য স্থানের ক্ষেত্রে সিঙ্গাপুরের নাম উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠক

আপডেট সময় ০২:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮