ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি, বিক্ষোভের ডাক

অাকাশ জাতীয় ডেস্ক:

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাকায় সমাবেশের অনুমতি না দেয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী বুধবার ঢাকার মহানগরের থানায় থানায় বিক্ষোভ করবে দলটি।

সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আমরা আজ ঢাকা মহানগরসহ দেশব্যাপী সমাবেশ অনুষ্ঠানের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলাম। অনেক প্রতীক্ষার পর গতরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে সাফ জানিয়ে দেয়া হয় সমাবেশ করতে দেয়া হবে না।’

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া বর্তমান ভোটারবিহীন সরকার প্রধান শেখ হাসিনার প্রতিহিংসার শিকার বলেই জাল-জালিয়াতির মাধ্যমে দায়ের করা মামলায় অন্যায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। তিনি বর্তমানে নানাবিধ জটিল রোগে ভুগলেও তার সুচিকিৎসার জন্য বিএনপির দাবিকে আমলে না নিয়ে বরং উপহাস ও তাচ্ছিল্য করে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিষ্ঠুর রসিকতা করছেন।’

‘গণতন্ত্রের শত্রুপক্ষ শেখ হাসিনা ও তার সরকার জনমতকে উপেক্ষা করে দেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোগে-শোকে কষ্ট দিয়ে আনন্দ লাভ করছেন। কারণ আওয়ামী সরকারের জনগণ লাগবে না, তারা গুণ্ডামি দিয়েই সবকিছু জিততে চায়।’

রিজভী বলেন, ‘জালিম সরকার এখন জনআতঙ্কে ভুগছে বলেই বিএনপির যেকোনো কর্মসূচির অনুমতি দিচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে কদাচিৎ অনুমতি দেয়া হলেও পুলিশ রাতভর দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেপ্তার, হুমকি, পরিবারের লোকজনদের সঙ্গে খারাপ ব্যবহার এবং অনুষ্ঠানের সময় পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, গরম পানি, টিয়ার শেল নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়।’

রিজভীর দাবি আওয়ামী লীগ অন্ধকারের দল। সভ্যতার উল্টো পথে হাঁটার দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি, বিক্ষোভের ডাক

আপডেট সময় ১১:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮