ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

দেশে এখনো আয় বৈষম্য রয়েছে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে এখনো আয় বৈষম্য রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, তবে সে বৈষম্য দূর করতে হবে।

রবিবার দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘কেউ খাবে, কেউ সম্পদের পাহাড় গড়বে আবার কেউ খাবে না, তা হতে পারেনা। অন্যান্য উন্নয়নশীল দেশে এখনো এমনটি ঘটলেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে এমনটি হতে পারে না। এতে করে সমাজে স্থীতিশীলতা নষ্ট হবে।’

বেকারত্ব দূর করতে না পারলে স্বাধীনতা অর্জন ব্যর্থ হয়ে যাওয়াসহ দেশের উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন মেনন।

এদিকে একইদিন বিকালে রাশেদ খান মেনন লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় মন্ত্রী ক্লাবের উন্নয়ন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন দাবির মুখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এর আগে জেলায় নব নির্মানাধীন ডায়াবেটিক হাসপাতাল ভবন পরিদর্শন করেন। বিকাল সাড়ে ৪ টায় মান্দারী বাজারে দলীয় সমাবেশে বক্তৃতা করেন মন্ত্রী।

এসময় উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. নাজনীন কাউসার, উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

দেশে এখনো আয় বৈষম্য রয়েছে: মেনন

আপডেট সময় ০৭:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮