ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৮

চীনের তিব্বতে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে এবং অনেকে আহত হয়েছেন, তবে আহতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটি রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলের জনবিরল ও দুর্গম নাগকু পার্বত্য এলাকায় আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রাকৃতিক দুর্যোগটির ফলে ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম ভৌগোলিক অবস্থান ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।

আপলোডকারীর তথ্য

বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ক্ষমতার সমীকরণ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৮

আপডেট সময় ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬