ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

নির্বাচন স্থগিতাদেশের কপি দেখে আপিলের সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিতের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, হাইকোর্টের দেয়া আদেশের লিখিত কপি পাওয়ার পর এ বিষয়ে আপিল করব কিনা সিদ্ধান্ত নেব। রোববার হাইকোর্টের আদেশের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের এ কথা বলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান দৈনিক আকাশকে বলেন, নির্বাচন স্থগিত করে আদালত রুল জারি করেছেন। আপিলের বিষয়ে এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

আদেশের বিষয়ে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, ‘আমরা আদালতে বলেছি একই বিষয়ে হাইকোর্ট ইতিপূর্বে মামলাটি নিষ্পত্তি করেন। তাই এ বিষয়ে পুনরায় মামলা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করে রুল জারি করেন।’

আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়েছে। কমিশনই আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

নির্বাচন স্থগিতাদেশের কপি দেখে আপিলের সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৮:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮