ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

যুক্তরাজ্যে সিলেটের ৭ কাউন্সিলর নির্বাচিত

যুক্তরাজ্যের নবনির্বিাচিত কাউন্সিলর সিরাজুল ইসলাম, আয়শা চৌধুরী, আবদুল মালিক, আয়াছ মিয়া, নাজির আহমদ, শাহ সোহেল আমিন ও সিরাজুল ইসলাম জেপি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলে অনুষ্ঠিত নির্বাচনে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সাতজন প্রবাসী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুনর্নির্বাচিত ও তিনজন প্রথমবার নির্বাচিত হয়েছেন।

গত ৩ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এ ফলের খবর পৌঁছানোর পর প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথের সর্বত্র আনন্দের বন্যা বইছে। খবর ইউএনবির।

বিশ্বনাথের হাজারীগাঁও গ্রামের মনোয়ার হোসেন ১৯৭২ সালে যুক্তরাজ্যের ব্রাডফোর্ড কাউন্সিলে প্রথম বাংলাদেশি এবং প্রথম এশিয়ান কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টির যে সূচনা করেছিলেন, তার ধারাবাহিকতায় তার বাংলাদেশি উত্তরসূরিরা এখনও তা অব্যাহত রেখেছেন।

এরই অংশ হিসেবে বিশ্বনাথের আয়েশা চৌধুরী রাখি প্রথম বিশ্বনাথী নারী হিসেবে ১৯৯৪ সালে নিউহাম কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হন।

আর ২০০৪ সালে ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলে প্রথম বাংলাদেশি হিসেবে মেয়র নির্বাচিত হন বিশ্বনাথের আবদুল জব্বার।

পরে ২০০৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত হন বিশ্বনাথের রোশনারা আলী।

পর পর তিনবার এমপি নির্বাচিত হয়ে বিলাতের মাটিতে বাংলাদেশকে উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বনাথের পল্লীগাঁয়ে জন্ম নেয়া রোশনারা আলী।

গত ৩ মে যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলে অনুষ্ঠিত নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক বিশ্বনাথের সাত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে তিনজন, নিউহাম কাউন্সিলে দুজন, ওল্ডহাম ও সাউথ ওয়ার্ক কাউন্সিলে একজন করে নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ছয়জন পুরুষ একজন নারী।

বিশ্বনাথ উপজেলার ৬নং বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের শেখ সিরাজুল ইসলাম এ নিয়ে পঞ্চমবারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনাল গ্রিন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ওই কাউন্সিলের ডেপুটি মেয়র।

উপজেলার ৭নং দেওকলস ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আয়েশা চৌধুরী রাখি এবার নিয়ে পঞ্চমবারের মতো নিউহাম কাউন্সিলের বেকটন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের আবদুল মালিক এ নিয়ে তৃতীয়বারের মতো ওল্ডহাম কাউন্সিলের কোল্ড হার্সট ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আয়াছ মিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এসটি ডানসটানস্ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ওই কাউন্সিলের ডেপুটি স্পিকার।

উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের ব্যারিস্টার নাজির আহমদ প্রথমবারের মতো নিউহাম কাউন্সিলের ইলফোর্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামের শাহ সুহেল আমিনও এবারই প্রথম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইট চ্যাপেল ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং বিশ্বনাথ উপজেলার ৬নং বিশ্বনাথ ইউনিয়নের রজকপুর গ্রামের সিরাজুল ইসলামও সাউথ ওয়ার্ক থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

যুক্তরাজ্যে সিলেটের ৭ কাউন্সিলর নির্বাচিত

আপডেট সময় ০১:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮