ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির এলপিজি কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫ স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কেউ রাজনীতি করবেন না: প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কেউ রাজনীতি করবেন না। আপিল বিভাগের সাতজন বিচারকের ঐক্যমতের ভিত্তিতে এ রায় দিয়েছি। এ রায় নিয়ে যেকোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাবো।

তিনি বলেন, আপনারা সংযত আচরণ করুন। কোনো পক্ষ বিচার বিভাগে রাজনীতি টেনে আনবেন না।

রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্য আদালত অবমাননাকর। এমন দাবি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি আবেদন জানালে প্রধান বিচারপতি আজ বৃহস্পতিবার এসব কথা বলেন।

আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতি বেঞ্চ বসেন। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন কয়েকটি জাতীয় দৈনিকের প্রকাশিত আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের বক্তব্য আদালতে উপস্থাপন করেন।

তিনি বলেন, রায় ও বিচারকদের নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা গুরুতর আদালত অবমাননাকর।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আমরা সব সময় যেকোনো গঠনমূলক সমালোচনাকে পছন্দ করি। আমি শুধু আপনাদের বলব- আপনারা বিচার বিভাগকে রক্ষা করুন।

এ সময় সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনসহ বারের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কেউ রাজনীতি করবেন না: প্রধান বিচারপতি

আপডেট সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭