ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষক লাঞ্ছনার বিচারসহ বেশ কয়েকটি দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু করেছেন তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, প্রক্টরের শাস্তিসহ প্রক্টরিয়াল বডির অপসারণ, অপরাধী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ প্রত্যাহার, প্রভোস্ট ক্যাটাগরি থেকে নির্বাচিত সিন্ডিকেট সদস্যের প্রভোস্টশিপ সিন্ডিকেটের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখা, অনতিবিলম্বে সিন্ডিকেট সভা আহ্বান, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, র‌্যাগিং, সেশনজট ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়া এবং উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যবস্থার দাবিতে তারা এ মানববন্ধন করছেন। সকাল থেকে শুরু হওয়া তাদের এ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলবে বলে জানান তিনি।

এদিকে মানববন্ধনের কারণে কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করতে না পারায় প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামও তার কার্যালয়ে আসেননি।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, অনৈতিক দাবিতে আন্দোলন করছেন এসব শিক্ষক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

আপডেট সময় ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮