ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঝড়ের কবলে ট্রাম্প, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় নিয়মিতই বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত ও সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বেশির ভাগ সময় অনেকের হাসির খোরাকও হন তিনি। মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বনে যাওয়া ট্রাম্প এবার অন্য কারণে খবরের শিরোনাম হয়েছে।

মিশিগান রাজ্যে একটি র‌্যালিতে অংশ নিতে গিয়ে ঝড়ের কবলে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ান প্লেন থেকে নামার সময় এই বিরম্বনায় পড়েন তিনি। এসময় একটি ছাতা মেলে ধরে আরও ভোগান্তিতে পড়েন। যদিও একটুও পানি যেন দেহে না লাগে সেজন্য তার যথেষ্ঠ প্রস্তুতি ছিল।

ওই র‌্যালিতে অংশ নিতে গিয়ে ট্রাম্প মিশিগান রাজ্য থেকে প্রায় পাঁচশ মাইল পার হয়ে ফিরেন মেরিল্যান্ডের অ্যান্ড্রিউস এয়ারফোর্স ঘাঁটিতে। সেখানেই এই ঝড়ের কবলে পড়েন তিনি। এসময় প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ছিল গলফ খেলার মাঠে ব্যবহৃত হওয়া এক ধরনের ছাতা। তবে প্লেনের সিঁড়িতে পা দিতেই তার সব হিসাব উল্টে যায়। ছাতাটিও এ সময় তার কথামতো কাজ করেনি। ফলে ছাতা সামলাতে পারেননি তিনি। এক দমকা বাতাসেই তার ছাতাটি উল্টে যায়। এরপর সেই উল্টো ছাতা নিয়েই ট্রাম্প কিছু আনুষ্ঠানিকতা সারেন। এ ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়ের কবলে ট্রাম্প, ভিডিও

আপডেট সময় ১০:২৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮