ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে তৈরি হচ্ছে তেলাপোকার জুস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের সিচুয়াং প্রদেশের শিচ্যাঙ অঞ্চলের একটি ফার্ম তেলাপোকার জুস উৎপাদন করে বাজারজাত করছে। তারা বলছে এটি স্বাস্থ্যকর। যদিও খাবার হিসেবে ছাড়াও তেলাপোকা দিয়ে বানানো ওষুধও কিনে খায় চীনারা।

জানা গেছে, বছরে গড়ে ৬০০ কোটি তেলাপোকা জন্ম নিচ্ছে ওই ফার্মে। বিশেষ প্রযুক্তির সাহায্যে ওই ফার্মের আলোর পরিমাণ, আর্দ্রতা, খাবার সরবরাহের তথ্য বিশ্লেষণ করা হয়। তেলাপোকার ঘরগুলোতে মানুষ খুব প্রয়োজন ছাড়া ঢোকেন না। আর এই ফার্মে চাষ করা তেলাপোকা থেকেই বানানো হয় বিশেষ ওষুধ ‘ককরোচ জুস’।

প্রথমে বেছে বেছে স্বাস্থ্যকর তেলাপোকাগুলোকে আলাদা করা হয়। তারপর ভাল করে ধুয়ে সেগুলোকে একটি মেশিনে ঢোকানো হয়। এই মেশিনেই তেলাপোকাগুলোর পেস্ট বানানো হয়। তৈরি হয়ে যায় ‘ককরোচ জুস’।

এই জুস খেলে খাদ্যনালী এবং শ্বাসযন্ত্রের রোগ দূর হয় বলে দাবি চীনের ওই সংস্থার। জুসের বোতলের গায়ে উপকরণের জায়গায় শুধু লেখা পেরিপ্ল্যানাটা আমেরিকানা (তেলাপোকার বিজ্ঞানসম্মত নাম এটাই)। ওই সংস্থা ২০০ মিলিলিটারের একটি ‘ককরোচ জুস’ বোতল ৮ ডলারে বিক্রি করে। ডেইলি মেইল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে তৈরি হচ্ছে তেলাপোকার জুস

আপডেট সময় ০৯:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮