ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

ক্ষমতার দাপট দেখাবেন না, জনগণের জন্য কাজ করুন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

‘ক্ষমতার দাপট দেখাবেন না। জনগণ যেভাবে ভালো থাকে সে কাজ করুন। ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ভালোবাসা হারাবেন না। জনগণের কাছে যান, তাদের জন্য কাজ করুন।’

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের উজান গোপিন্দীতে এক জনসভায় দলের নেতাদের উদ্দেশে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সেতুমন্ত্রী নারায়ণগঞ্জের ভুলতা আড়াইহাজার সড়কের কাজ পরিদর্শন করেন।

উপস্থিত জনতার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কাজের লোককে ভোট দেবেন, দলের লোককে নয়। যিনি কাজ করেন তাকেই নির্বাচিত করবেন। মনে রাখবেন, টাকা-পয়সা কিন্তু থাকবে না, মানুষের কাজে আসলে সেটাই থাকবে।

তারেক রহমান দেশে ফেরা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফের একটি বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সম্পাদক বলেন, বিএনপি এখন ফাঁদে পড়ে গেছে। তাই বিএনপিও চায় না তারেক রহমান দেশে আসুক। এত দিন শুনতাম চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছেন, এখন দেখি অন্য কথা। তারেক রহমান দেশ থেকে চলে গেছেন আর রাজনীতি করবেন না বলে। এখন তিনি পলাতক আসামি, সাজাপ্রাপ্ত আসামি। মন্ত্রী বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখছেন। আজকে দেশের নারীরা পিছিয়ে নেই। এসব ভূমিকার জন্য তিনি শুক্রবার অস্ট্রেলিয়ায় ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেয়েছেন।

আওয়ামী লীগ সম্পাদক বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগই সবচেয়ে বেশি সময় ক্ষমতায় রয়েছে। বিএনপি আন্দোলন করবে এ বছর নাকি সে বছর। রোজার ঈদের পর নাকি কোরবানির ঈদের পর সেটাই তারা ঠিক করতে পারছে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. রশিদ ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আলাউদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ সুন্দর আলী, আওয়ামী লীগ নেতা মোহসীন ভুইয়া , ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়া, ব্যবসায়ী লাক মিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ক্ষমতার দাপট দেখাবেন না, জনগণের জন্য কাজ করুন: কাদের

আপডেট সময় ১১:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮