ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এখন মধ্যপন্থার সময় নয়। মধ্যপন্থা পরিহার করে পাকিস্তান পন্থাকে পরাজিত করার চূড়ান্ত লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার সময় এখন।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দুদিনব্যাপী জাসদ জাতীয় কমিটির সভার উদ্বোধনকালে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি পাকিস্তান পন্থার পক্ষে রাজনৈতিক অবস্থান নেয়ায় পাকিস্তান পন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বাংলাদেশের জন্য মহাবিপদ হিসাবে বিরাজ করছে। পাকিস্তান পন্থা ও বাংলাদেশ পন্থার রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যে চমৎকার উন্নয়ন হয়েছে তা এগিয়ে নিতে, রাজনীতিতে আরও গুণগত পরিবর্তন আনতে শেখ হাসিনার ভাবমূর্তি বিনষ্ঠকারী দুর্নীতিবাজ-লুটেরা ও ঘরকাটা ইঁদুরদের দমন করে বৈষম্যের অবসান করে রাজনীতি ও অর্থনীতিকে সুশাসনের পথে এগিয়ে নিতে জাসদ ও ১৪ দলের নেতা-কর্মীদের সোচ্চার হবার কোনো বিকল্প নেই।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাতীয় কমিটির সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহ জিকরুল আহমেদ, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮