ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার আতঙ্ক ছড়াচ্ছে প্লাস্টিকের চিনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হুবহু চিনির মতো দেখতে। তবে তা সাধারণ চিনি নয়। চায়ে দিলেও তা মিষ্টি হয় না। এই প্লাস্টিক চিনিই বিক্রি হচ্ছে ভারতের বেঙ্গালুরুর বাজারে। আর তা নিয়েই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কিছুদিন আগেই ছড়িয়েছিল প্লাস্টিক ডিমের আতঙ্ক। যেখানে ডিম ভাজতে গেলে তা প্লাস্টিকের মতো গুটিয়ে যাচ্ছিল। বেরচ্ছিল প্লাস্টিক পোড়া গন্ধও। এরপর উত্তরাখণ্ড ও হায়দরাবাদে প্লাস্টিক চাল বিক্রির অভিযোগ ওঠে। চটচটে চাল গায়ে গায়ে লেগে এমন শক্ত হয়ে জমাট বেঁধেছিল যে বাচ্চারা তা নিয়ে ক্রিকেটও খেলেছে।

ঘটনার তদন্তে নেমেছে হায়দরাবাদ পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষকে অযথা ভয় না পেয়ে শান্ত থাকার পরামর্শ দেয়া হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার ছড়াল প্লাস্টিক চিনির আতঙ্ক। নকল চিনিতে ছেয়ে গেছে বেঙ্গালুরুর বাজার। এর আগেও ভারতীয় বাজারে চীনের কৃত্রিম চাল, ডিম বিক্রির অভিযোগ উঠেছে। চীনা বাজার থেকেই এ ধরনের কৃত্রিম জিনিস ভারতে ঢুকিয়ে দেয়া হচ্ছে বলেই তাদের অভিযোগ। যদিও এই কৃত্রিম জিনিস তৈরির খরচ অনেকটাই বেশি।

প্লাস্টিক চিনির আতঙ্ক ছড়াতেই প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ ক্রমাগত প্রতারিত হচ্ছেন। সরকারি দপ্তর যেন সুরক্ষার ব্যবস্থা করে, এই দাবি আম আদমির। অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে রেশনেও এই ধরনের চিনি দেয়া হচ্ছে।

দেখা যায়, এই ধরনের চিনির দানা বেশ মোটা মোটা হয়। মুখে দিলেও সাধারণ চিনির মতো মিষ্টি লাগে না। চা বা গরম পানিতে চিনি দিলেও ঠিকঠাক মিষ্টি হয় না, সেক্ষেত্রে অনেকটা চিনি ঢালেও ফল পাওয়া যাচ্ছে না। আর এই ধরনের চিনিতে মাছি, মৌমাছি বা পিঁপড়া আসে না। আপনার বাজারেও নকল চিনি বিক্রি হচ্ছে কিনা, তা এই লক্ষণগুলো মিলিয়েই বুঝে নিতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার আতঙ্ক ছড়াচ্ছে প্লাস্টিকের চিনি

আপডেট সময় ১২:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭