ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ভয়াবহ ভূমিকম্পে চীনে নিহত ২৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চীনের উত্তর-পশ্চিম পাশের সিচুয়ান প্রদেশ। স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সিচুয়ান প্রদেশে ৭ মাত্রার এই ভূমিকম্প ঘটে। ভূমিকম্পে সিচুয়ান প্রদেশে ২৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া। এছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে বিবিসি অনলাইন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চল পাংশু এলাকা। ওই দুর্গম পার্বত্যাঞ্চলে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে সীমান্তবর্তী পাংশু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্গমাঞ্চল হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। এ ছাড়া সিচুয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। আতংকে ঘর থেকে বেরিয়ে আসেন সিচুয়ানের অধিবাসীরা।

এদিকে চীনের স্থানীয় আবহাওয়াবিদের বরাত দিয়ে সিনহুয়া জানায়, ভূমিকম্পে মাটির গভীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে দেশটির উদ্ধারকারী দলের বরাত দিয়ে সিনহুয়া জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পাংশু এলাকায় রওনা হয়েছে উদ্ধারকারী দল।

চীনের পার্বত্য এলাকা বলে পরিচিত সিচুয়ানে এর আগেও ২০০৮ ও ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ২০০৮ সালের রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল আর ২০১১ সালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় দুই হাজার মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান

ভয়াবহ ভূমিকম্পে চীনে নিহত ২৪

আপডেট সময় ১২:৩৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭