ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুকুর পালতে গিয়ে বউ ছাড়তে হচ্ছে ইমরান খানকে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানকে ছেড়ে চলে গেছেন তার তৃতীয় স্ত্রী বুশরা মানেকা। টাইমস অব ইসলামাবাদ এই খবর জানিয়ে বলছে, দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ বুশরা এই পদক্ষেপ নেন।

পত্রিকাটির দাবি, বিয়ের অনেক আগ থেকেই ইমরান খান বাড়িতে কুকুর পোষত। বিয়ের আগে বুশরা জানিয়ে দিয়েছেন, তাকে বিয়ে করলে কুকুর ‘শেরুকে’ পোষা যাবে না। শর্ত ভঙ্গ করায় ইমরানকেই ছেড়ে যাচ্ছেন বুশরা।

বুশরার দাবি, কুকুর বাসায় থাকায় তার ইবাদতে ব্যাঘাত ঘটে। যে কারণে তিনি কুকুরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে ইমরানকে একাধিকবার বললেও তিনি তা শুনছেন না।

স্ত্রীর অভিযোগে ইমরান খান বলেন, অনেক দিন আগেই মারা গিয়েছে শেরু। শুধু কুকুরই নয়! বিয়ের আগেই দুজনের মধ্যে সমঝোতা হয়েছিল যে, তাদের আগের ঘরের কেউ ইমরানের ইসলামাবাদের বাড়িতে খুব বেশি সময় থাকতে পারবে না।

বুশরার আগের ঘরের সন্তান সেই নিয়ম ভেঙে একটু বেশি সময়ই অবস্থান করেন ইমরানের বনি গালার বাংলোয়। এতে ইমরান খুব নাখোশ হন।

অন্যদিকে ইমরান খানের বোন বেশ কিছুদিন ধরে বনি গালায় অবস্থান করছেন এবং ভবনটির সংস্কারকাজের তদারকি করছেন, যেটা কিনা আবার বুশরার পছন্দ নয়। সব মিলিয়ে আপাতত ইমরানের থেকে দূরে চলে গিয়েছেন তিনি।

ফেব্রুয়ারিতে পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরানের সঙ্গে বিয়ে হয় বুশরা মানেকার। যাকে কিনা ইমরান তার আধ্যাত্মিক গুরু হিসেবে মানেন।

ইমরান খানের প্রথম স্ত্রী ছিলেন জেমাইমা গোল্ডস্মিথ। ১৯৯৫ সালে তাদের বিয়ে হয়। ডিভোর্স হয় ৯ বছর পরেই। ইমরানের দ্বিতীয় বিয়ে হয় টেলিভিশন উপস্থাপিকা রেহাম খানের সঙ্গে। তাদের সংসার অবশ্য মাত্র ১০ মাসই টিকেছিল। নতুন গুজব যদি সত্যি হয়, তবে ডিভোর্সের সময়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন ইমরান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুকুর পালতে গিয়ে বউ ছাড়তে হচ্ছে ইমরান খানকে

আপডেট সময় ০৮:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮