ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা ও তারেক নির্বাচনে অংশ নিতে পারবেন না: তারানা হালিম

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, সংবিধান অনুযায়ী খালেদা জিয়া ও তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ এরা দুজনই দুর্নীতি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত। এ নিয়ে বিতর্ক করা আদালত অবমাননার সামিল বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এই কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘তারেক রহমান যেহেতু তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছে। তাহলে প্রশ্ন থাকে তিনি কিভাবে বাংলাদেশের নাগরিক থাকেন।’

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে। সে প্রক্রিয়া সরকারই করবে।

তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। তাকে যথাযথ চিকিৎসাসহ সকল সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। সরকার যদি মনে করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, তাহলে সরকার তাই করবে।

পরে তিনি টাঙ্গাইল জেলা এবং দেলদুয়ার ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খালেদা ও তারেক নির্বাচনে অংশ নিতে পারবেন না: তারানা হালিম

আপডেট সময় ০৭:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮