ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আরও ৫৪ জন আহত হয়েছেন। রোববার রাজধানী কাবুলের দাশ্ত ই বার্চি এলাকায় একটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।

যেখানে এই হামলা হয়েছে সেই এলাকাটিতে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোকজন বসবাস করে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকাটিতে প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, কেন্দ্রটিতে পরিচয় পত্র দেয়ার সময় হেঁটে সেখানে আসা এক ব্যক্তি বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে ৩১ জন নিহত হয়েছেন এবং ৫৪ জন আহত হয়েছেন।

বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং নিকটবর্তী ভবনগুলোর জানালা ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে শিশু ও নারীরাও ছিল। সবাই তাদের পরিচয় পত্র সংগ্রহ করতে সেখানে জমায়েত হয়েছিল।

উল্লেখ্য, অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩১

আপডেট সময় ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮