ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার আসনে লড়ছেন মরিয়াম নওয়াজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পদচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার আসনে (লাহোর-৩) উপনির্বাচনে কাকে মনোনয়ন দিচ্ছেন তা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় পরিষদের এ আসনে (এনএ-১২০ নম্বর) সাবেক এই প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নওয়াজ এবং স্ত্রী কুলসুম নওয়াজ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মনোনয়ন দৌঁড়ে এগিয়ে আছেন।

নওয়াজের এই আসনে নির্বাচনে মনোনয়নের ব্যাপারে দলটির এক কর্মকর্তা ডনকে বলেন, প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফ অযোগ্য ঘোষিত হওয়ার পর শূন্য আসনে মনোনয়নের জন্য দলের অভ্যন্তরীণ এক বৈঠকে যথাক্রমে বেগম কুলসুম নওয়াজ এবং মরিয়ম নওয়াজের নাম উঠে এসেছে।

তবে প্রার্থী মনোনয়নে নওয়াজ শরিফকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, লাহোরে পৌঁছানোর পর তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এর আগে সদ্য পদচ্যুত এই প্রধানমন্ত্রী তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর মসনদে বসবেন বলে প্রত্যাশা করেছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রীকে জাতীয় পরিষদের সদস্য হওয়ার জন্য এনএ-১২০ আসনে লড়াই করে বিজয়ী হতে হবে।

কিন্তু পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে শাহবাজ শরিফের নাম প্রত্যাহার করে নেয়া হয়। পিএমএল-এন’র নেতারা বলছেন, পাঞ্জাব প্রদেশে তরুণ শাহবাজ শরিফের অনুপস্থিতিতে, কেবলমাত্র প্রদেশে চলমান মেগা প্রকল্পগুলোর গতি নষ্ট হবে না বরং দলীয় শক্তি-সমর্থনও নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলবে।

১৯৯৯ সালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে দলীয় নেতৃত্ব দিয়েছিলেন স্ত্রী বেগম কুলসুম নওয়াজ। তবে নওয়াজের মেয়ে মরিয়ম এবং স্ত্রী কুলসুম দেশটির কোনো নির্বাচনেই এখন পর্যন্ত অংশ নেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবার আসনে লড়ছেন মরিয়াম নওয়াজ

আপডেট সময় ০৪:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭