ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি মামলার সাজায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘প্রচণ্ড খারাপ’ জানিয়ে তাকে দেখতে যাওয়া পরিবারের সদস্যদের ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার কারাগারে খালেদা জিয়াকে দেখতে গেলে অসুস্থতার কারণ দেখিয়ে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়নি।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে যান তার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভি, বড় ছেলে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু ও তার মেয়ে শাহিনা খান জামান বিন্দুসহ পরিবারের কয়েকজন সদস্য।

কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গেলেও তাদের ফিরিয়ে দেয়া হয় বলে দৈনিক আকাশকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিবারের সদস্যদের কারা কর্তৃপক্ষ বলেছেন- ম্যাডাম উপর থেকে নিচে নামতে পারছেন না। তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে।

কারা সূত্র দৈনিক আকাশকে জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা উন্নতি হয়নি; আবার অবনতিও হয়নি। তার হাঁটু, হাত-পা এবং ঘাড়ে ব্যথা রয়েছে। মেডিকেল বোর্ডের ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসা চলছে। এছাড়া তার চোখে একটু সমস্যা দেখা দিয়েছে। চোখ লাল বর্ণ ধারণ করেছে। কারা কর্তৃপক্ষ নিজস্ব ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা চালাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, কারা কর্তৃপক্ষের কাছে ম্যাডামের (খালেদা জিয়া) এই অবস্থার কথা শুনে পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন বলে আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।

এর আগে বৃহস্পতিবার বিকালেও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে ব্যর্থ হন ফখরুলসহ বিএনপির তিন নেতা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এরপর থেকেই তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ: ফখরুল

আপডেট সময় ১১:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮