ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তারেক কোন রাজনৈতিক নেতা নয়, আর্ন্তজাতিক সন্ত্রাসী: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে নারাজ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তারেককে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ব্রিটিশ সরকারকে আমেরিকা সতর্ক করেছে তারেক রহমান বিপদজ্জনক ব্যক্তি হিসেবে। তাকে একজন সন্ত্রাসী মানুষ হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। আমরাও তাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে মনে করি না, তাকে সন্ত্রাসী হিসেবে জানি।’

বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের এই নেতা।

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর বক্ত্যব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আল্লাহু আকবর শ্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলা ধ্বনি দিয়ে। বাংলাদেশের রণধ্বনি ছিল জয় বাংলা, জাতীয় শ্লোগান ছিল জয় বাংলা।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধী সমাবেশের প্রাক্কালে শাজাহান খান সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

পরে তিনি আখাউড়া স্থলবন্দর উন্নয়ন কমিটির এক সভায় যোগদেন। এতে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক কোন রাজনৈতিক নেতা নয়, আর্ন্তজাতিক সন্ত্রাসী: নৌমন্ত্রী

আপডেট সময় ১১:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮