ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসির ক্ষমতা সরকার মানছে না, ইসির সক্ষমতা প্রশ্নবিদ্ধ: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি করপোররশন নির্বাচনকে সামনে রেখে গতকাল আমরা ইসিতে গিয়েছিলাম। যারা দেশের মালিক (জনগণ) তাদের প্রত্যাশাগুলো আমরা নির্বাচন কমিশনে তুলে ধরেছি। এই দাবি বিএনপির নয়। আমরা নির্বাচনে সেনা মোতায়ের কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন বলছে, এটা সরকার করবে। অপরদিকে সরকার বলছে, নির্বাচন কমিশন চাইলে করতে পারে। আমরা তো জানি নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার আছে, নির্বাচনকালে তারা চাইলে দেশের যেকোনো সংস্থাকে কাজে লাগাতে পারে। সংবিধান তাদেরকে সে ক্ষমতা দিয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘কিন্ত ইসির যে ক্ষমতা সরকার সেটা মানছে না। আমরা যখন দেখি তাদের (ইসি) ক্ষমতা থাকার পরেও তারা পিছু হটতে থাকে তখন নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। আর যেখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে, সেখানে আপনি কোন নির্বাচনের কথা বলছেন?’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশ দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসা হবে কি হবে না তা নিয়ে দেশে আলোচনা হচ্ছে। সুতরাং বেগম জিয়ার চিকিৎসা করতে না দেওয়ার পেছনেও রাজনীতি রয়েছে। বেগম জিয়ার চিকিৎসাকে হেলাফেলা করা হচ্ছে। তারাই (সরকার) রাজনীতি করছে। অথচ তারা (সরকার) বিএনপিকে বলছে, চিকিৎসা নিয়ে রাজনীতি করবেন না।’

সরকার নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘তারা (সরকার) সেই প্রেক্ষাপট বন্ধ করে দিচ্ছেন। কারণ তারা এটা চায় না। তারা জনগণকে বাইয়ে রেখে ক্ষমতায় থাকার জন্য প্রতিনিয়ত একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে।’

সরকার প্রতিপক্ষবিহীন একটি রাজনৈতিক ক্ষেত্র চায় মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘এ কারণে বাংলাদেশের জনগণের ভোটের যে সুযোগ সেই সুযোগটা তারা (সরকার) বন্ধ করে দিতে চায়।’

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান, রফিক সিকদার ও ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসির ক্ষমতা সরকার মানছে না, ইসির সক্ষমতা প্রশ্নবিদ্ধ: খসরু

আপডেট সময় ১২:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮