ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় আবারো হামলা, সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন কর্তৃক সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার সপ্তাহ না গড়াতেই দেশটিতে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এবার নিক্ষিপ্ত সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

সিরিয়ার সেনাবাহিনী মঙ্গলবার ভোররাতে জানিয়েছে, সে দেশের আশ-শাইরাত ও আদ-দুমাইর বিমানঘাঁটি লক্ষ্য করে নিক্ষিপ্ত ৯টি ক্ষেপণাস্ত্রের সবই আকাশে ধ্বংস করে দেয়া হয়েছে। খবর পার্সটুডের।

সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাজধানী দামেস্কের নিকটবর্তী আদ-দুমাইর বিমানঘাঁটি লক্ষ্য করে তিনটি এবং হোমস প্রদেশের আশ-শাইরাত বিমানঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যার সবই ধ্বংস করে দেয় দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

ওদিকে সিরিয়ার আশ-শাইরাত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় এই মুহূর্তে আমেরিকা কোনো সামরিক অভিযান পরিচালনা করছে না।

তবে বিভিন্ন সূত্রে পাওয়া খবর যাচাই-বাছাই করে বিভিন্ন গণমাধ্যম ধারণা করছে, সোমবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী ইসরাইল চালিয়ে থাকতে পারে। সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষা ইউনিট (ফাইল ছবি)

এর আগে গত ১৪ এপ্রিল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার পূর্ব ঘৌটা এলাকার দুমা শহরে রাসায়নিক হামলা হয়েছে বলে দাবি করে সে হামলার দায় দামেস্কের ওপর চাপিয়ে দিয়ে ওই হামলা চালানো হয়।

২০১৭ সালে সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুনে কথিত রাসায়নিক হামলার দায় দামেস্কের ওপর চাপিয়ে দিয়ে ওই বছরের ৭ এপ্রিল মার্কিন বাহিনী সিরিয়ার আশ-শাইরাত বিমানঘাঁটিতে ৫৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

এর আগে গত শুক্রবার রাতে সিরিয়ায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন।

সিরিয়ায় আসাদ সরকার কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে রাসায়নিক অস্ত্রাগার ধ্বংসের উদ্দেশ্যে ওই হামলা চালানো হয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতে সিরিয়ায় ১০৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে ৭১টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় আবারো হামলা, সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস

আপডেট সময় ০৮:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮