ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আ’লীগের হুইপ আতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকাল ১০টায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন। আতিউর রহমান আতিক শেরপুর-১ আসনের সংসদ সদস্য।

হুইপ আতিউর রহমান আতিককে ৫ এপ্রিল তলব করে দুদক। দুদকের উপপরিচালক কেএম মিসবাহ উদ্দিন তাকে তলবি নোটিশ পাঠান। নোটিশে তাকে আজ সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।

আতিউর রহমান আতিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নামে-বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ-বাণিজ্য, টিআর-কাবিখা এবং স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অঙ্কের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আ’লীগের হুইপ আতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ০২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮