ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বিএনপি সুনির্দিষ্ট প্রস্তাব না দিয়ে কেবল শর্ত দেয়: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপি সুনির্দিষ্ট প্রস্তাব না দিয়ে কেবল শর্ত দেয় বলে বিদেশি সাংবাদিকদের জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সরকারের এই মুখপাত্র বলেন, ‘বেগম খালেদা জিয়া এবং বিএনপি এখনও গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত আছে। একটি অস্বাভাবিক সরকার তৈরির পাঁয়তারাতে আছে। এজন্য গণতন্ত্রের পক্ষে কোনো প্রস্তাবনা আজ পর্যন্ত তুলে ধরতে পারেনি।’

সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ১০টি দেশের ২৭ জন সাংবাদিকের সাথে মত-বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

যেসব দেশের সাংবাদিকরা তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন সেই দেশগুলো হলো: ভারত, কানাডা, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, তুরস্ক, ফিলিপাইন, ইথিওপিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি নানা সময় বিদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে দেশের পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ করে আসছে। দলটির অভিযোগ, তারা নির্বাচনে আসুক, এটা সরকার চায় না। তারা দেশে একদলীয় শাসন কায়েম করতে চায়।

বিএনপির এসব অভিযোগের বিষয়টি নিয়েই তথ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয় মতবিনিময়ে। একজন বিদেশি সাংবাদিক প্রশ্ন রাখেন, ‘এনপিকে নির্বাচনে আনার জন্য আপনারা কী উদ্যোগ নিচ্ছেন?’

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো চাই তারা নির্বাচনে আসুক। আলোচনার পথ উন্মুক্ত রেখেছি। কিন্তু তারা সুনির্দিষ্ট প্রস্তাব না দিয়ে শুধু শর্ত দেয়।’

উগ্রবাদীদের হাতে বেশ কয়েকজন ব্লগার হত্যার ঘটনায় সরকার কী ব্যবস্থা নিয়েছে-এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘ব্লগার হত্যার বিচার চলছে।’

বাংলাদেশে ভারতীয় চ্যানেল দেখা গেলেও ভারতে বাংলাদেশি চ্যানেল কেন দেখা যায় না কেন-ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নে ইনু বলেন, ‘বিষয়টি ব্যবসায়িক। বেশ কিছু সমস্যা এখনও রয়ে গেছে। এ বিষয়ে আমরা ভারতের তথ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ-আলোচনা করছি।’

মত বিনিময়ে বিদেশি সাংবাদিকদের কাছে সরকারের সাফল্যও তুলে ধরেন ইনু। বলেন, বাংলাদেশে শেখ হাসিনার মোড় বদলকারী অর্থনৈতিক নীতি গ্রহণ করার ফলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে, মানবসম্পদের উন্নয়ন হয়েছে, পরিবেশ সুরক্ষা হয়েছে এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আরক ধাপ ওপরে উঠতে সক্ষম হয়েছে। এ অগ্রগতি সাধন হয়েছে সংবিধানে আস্থা স্থাপন করার কারণে।

তথ্যমন্ত্রী বলেন, ‘নয় বছরে আমাদের সরকার একটিও অগণতান্ত্রিক আইন তৈরি করেনি। বরং গণতন্ত্রকে প্রসারিত করার জন্য গণমাধ্যম, টিভি-চ্যানেল, কমিউনিটি রেডিও, এফএম রেডিওকে উন্মুক্ত করে দিয়েছে।’

‘আমাদের সরকার সমালোচনা শুনতে আগ্রহী এবং সংশোধন করতে আগ্রহী। গণতান্ত্রিক নীতি-নির্ধারণ আমরা অনুসরণ করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিএনপি সুনির্দিষ্ট প্রস্তাব না দিয়ে কেবল শর্ত দেয়: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮