ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেন্সের ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার খবর প্রত্যাখ্যান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগামী ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করে বিষয়টিকে তিনি ‘অস্বস্তিকর’ ও ‘আক্রমণাত্মক’ বলে মন্তব্য করেছেন।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীতে এ পদে লড়বেন না -এমন অনুমানের ওপর ভিত্তি করে কতিপয় রিপাবলিকান ‘ছায়া ক্যাম্পেইন’ শুরু করেছেন। এছাড়া বিভিন্ন সূত্রের বরাত দিয়েও বলা হয়েছে যে,পেন্স ইঙ্গিত প্রদান করেছেন যে ,যদি ডোনাল্ড ট্রাম্প আগামীতে নির্বাচন না করেন, তাহলে তিনিই এ পদে লড়বেন। আর এ সবের ওপর ভিত্তি করেই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

রবিবার পেন্স এসব খবরকে উড়িয়ে দিয়ে বলেন, এর মাধ্যমে প্রকারান্তরে তাকে নিয়ে প্রশাসনের মাঝে একটা বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এক বিবৃতিতে তিনি বলেন, যে সব কথা তাকে নিয়ে এখন উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও একধরনের মিথ্যাচার। একপর্যায়ে তিনি বলেন, আমাকে নিয়ে যতই মিথ্যার গল্প বানানো হোক না কেন,আমাদের গোটা টিমই প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে সবসময় সচেষ্ট থাকবে।

সেইসঙ্গে আমরা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকেই চাই। আর সে লক্ষ্যেই আমরা এগিয়ে যাবো। এছাড়া অন্যকোন কল্পনা করা কেবল হাস্যকরই নয়,অযৌক্তিকও বটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পেন্সের ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার খবর প্রত্যাখ্যান

আপডেট সময় ০১:১৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭