ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড গড়লো ডিএসসিসি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতীকী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে ঢাকাবাসী বিশ্ব রেকর্ড গড়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। পরিচ্ছনতা কর্মসূচিতে ১৫ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে ঢাকার নাম লিখিয়েছেন বলে জানান তিনি।

শুক্রবার গুলিস্তানের জিরো পয়েন্টে সকাল ১০টায় ৩৮ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ‘পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ১ মিনিট পরিচ্ছন্নতা কাজের মধ্য দিয়ে প্রতীকী এ কর্মসূচি সমাপ্ত হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আমরা নতুন রেকর্ড গড়লাম। এর আগে ২০১৭ সালের ২৮ মে ভারতের গুজরাটে বদোধারা শহরে মিউনিসিপ্যাল করপোরেশন পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠায়।

সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো ডিএসসিসি।

ডেটলের পৃষ্ঠপোষকতায় ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা, সাপোর্টেড বাই ডিএমপি এন্ড পাওয়ার্ড বাই জিটিভি’ শীর্ষক এই প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়।

ডিএসসিসির এই উদ্যোগে অংশ নিতে নগর ভবনে সমবেত হন হাজারো মানুষ। ঢাকার বিভিন্ন এলাকা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা-শিক্ষক ও অভিভাবকরাও যোগ দেন কর্মসূচিতে।

ঢাকা শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রতীকী এই কর্মসূচিতে অংশ নিতে বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে নগর ভবনে আসেন। তারা সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সিটি করপোরেশনের দেওয়া ঝাড়ু ও কার্ড সংগ্রহ করেন। রেজিস্ট্রেশন ও কার্ড সংগ্রহ শেষ হওয়ার পর নগর ভবন থেকে গোলাপশাহ্ মাজার, গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড় এলাকায় সড়ক পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড গড়লো ডিএসসিসি

আপডেট সময় ০৫:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮