ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণায় লন্ডনভিত্তিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এ দেশের রাজনৈতিক একটা মতলবি মহলের ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এখন নিদারুণভাবে হতাশ। প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে লন্ডনভিত্তিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপি এখন নিদারুণভাবে হতাশায় ডুবে আছে।

ওবায়দুল কাদের বলেন, নতুন কিছু করতে হলে বিদ্যমান যে ব্যবস্থা, তা বাতিল করাই ছিল সময়োচিত পদক্ষেপ। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন। নতুন করে এ ব্যবস্থাকে বিন্যাস করতে হলে, এটি পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এটা আমরা আগেও বলেছি। কেবিনেট সচিবের নেতৃত্বে একটা কমিটি এ বিষয় পরীক্ষা-নিরীক্ষা করবে; ন্যায়ভিত্তিক, যুক্তিভিত্তিক একটা সমাধানে আসবে।

রূপগঞ্জের ভুলতা বাণিজ্যিক এলাকায় ২৪০ কোটি টাকা ব্যয়ে দুটি ফ্লাইওভারের কাজ চলছে। ফ্লাইওভার দুটির দৈর্ঘ্য যথাক্রমে ২ দশমিক ১৩ ও ১ দশমিক শূন্য ৮৪ কিলোমিটার।

চলতি বছরের শেষে সেতু দুটির কাজ সম্পন্ন হলে আর যানজট থাকবে না বলে দাবি করেন ওবায়দুল সেতুমন্ত্রী। তিনি চালকদের সহনশীল হওয়ার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু তা কেউ ব্যবহার করে না। এ সময় নারায়ণগঞ্জ-২ আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ রাজনৈতিক নেতারা সঙ্গে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ: কাদের

আপডেট সময় ০৫:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮