ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিয়েতনামে বন্যায় নিহত ২৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভিয়েতনামের উত্তরাঞ্চলে টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় পাঁচ পার্বত্য প্রদেশে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৭ জন। এছাড়া, এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। সোমবার দেশটির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় মৃতদের মধ্যে ১২ জন সন লা, ছয়জন ইয়েন বাই, পাঁচজন দিয়েন বিয়েন, দুইজন লাই চাউ ও একজন ইয়েন বাই প্রদেশের বাসিন্দা। অপরদিকে, নিখোঁজ ১৫ জনের মধ্যে নয়জন ইয়েন বাই, পাঁচজন সন লা ও একজন লাই চাউয়ের বাসিন্দা।

প্রসঙ্গত, বৃহস্পতিবারেে বন্যায় ২৩১টি বাড়িঘর ভেসে গেছে এবং ১৪৫টি সেচ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগটিতে অনেক জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে এবং কয়েক’শ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বন্যায় প্রায় পাঁচ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিয়েতনামে বন্যায় নিহত ২৬

আপডেট সময় ০৮:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭