ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে জড়িতরা ছাড় পাবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে চালানো নারকীয় বর্বরতার সঙ্গে জড়িতরা কোনো অবস্থাতেই ছাড় পাবে না।

ভিডিও দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে ঢাবি উপাচার্যের বাসভবন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উপাচার্যের বাসভবনে হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এসব হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

মন্ত্রী বলেন, এই হামলা একাত্তরের বর্বরতাকেও হার মানায়। একাত্তরের ২৫ মার্চ কালো রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম হামলা হয়েছিল। কিন্তু ভিসির বাসভবন কখনও আক্রান্ত হয়নি। এমনকি স্বাধীনতার ৪৭ বছরেও এরকম ঘটনা ঘটেনি। বেডরুমসহ সবকিছু তছনছ করা হয়েছে। বাথরুমের কমোড, আসবাবপত্র ও ভিসির পরিবারের স্বর্ণালঙ্কার পর্যন্ত লুট করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি যে পরিকল্পিত হামলা তা প্রমাণিত। কারণ ক্লোজড সার্কিট ক্যামেরা বিকল করে দেয়া হয়েছে। এই নারকীয় বর্বরতার সঙ্গে জড়িতদের কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। তদন্ত চলছে। কিছুটা চিহ্নিত হয়েছে। বাকিটাও চিহ্নিত হবে। এর বিচার করতেই হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সরকারের সঙ্গে সমঝোতা অনুয়ায়ী তাদের কর্মসূচি স্থগিত রাখবেন বলে আশা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সমঝোতা হওয়ার পরও যারা কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করছে তাদের রাজনৈতিক আদর্শ খতিয়ে দেখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে জড়িতরা ছাড় পাবে না: কাদের

আপডেট সময় ১২:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮