ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সংখ্যালঘু বলেই সালমানের সাজা: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বলিউড তারকা সালমান খান সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই তাকে সাজা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। কৃষ্ণসার হত্যা মামলায় শনিবার আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয় সালমান খানকে। এরপরই পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সালমান খান সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই তাকে সাজা দেয়া হয়েছে। ২০ বছরের পুরনো মামলায় তার সাজার ঘটনা দেখিয়ে দিলো, ভারতে মুসলিম, অস্পৃশ্য ও খ্রিস্টানদের জীবনের মূল্য নেই। সালমান যদি ভারতের শাসক দলের ধর্মের মানুষ হতেন, তাহলে হয়তো তাকে এই ধরনের কঠোর সাজা দেওয়া হত না। আদালত হয়তো তাকে ক্ষমা করে দিতেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন ভারতের যোধপুরের কাছে একটি গ্রামে দু’টি কৃষ্ণসারকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এই মামলায় তব্বু, সইফ আলি খান, সোনালী বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস করেছে আদালত।

এদিকে জয়া বচ্চন, সুভাষ ঘাই, অর্জুন রামপালের মতো অনেকেই মনে করছেন, সালমানের সাজা একটু বেশিই কঠোর হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সংখ্যালঘু বলেই সালমানের সাজা: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮