ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালো আছেন মির্জা ফখরুল, বাড়ি ফিরবেন বুধবার

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

মির্জা ফখরুলের এনজিওগ্রাম করানো হয়েছে। রিপোর্ট ভালো। এখন তিনি বিশ্রামে আছেন। বুধবার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইউনাইটেড হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. ফাওয়াজ শুভ।

এর আগে সোমবার সকালে বুকে ব্যথা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তেমন কোনো অসামঞ্জস্যতা ধরা পড়েনি।

ওই দিন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য কর্মকর্তা শামসুদ্দীন দিদার জানান, মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরই তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। এর পর বিকালে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে নেয়া হয়।

মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন।

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকরা মির্জা ফখরুলকে বিশ্রামে থাকতে বললেও দলীয় অনেক নেতাকর্মী সেখানে ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন সিনিয়র নেতা মির্জা ফখরুলের রুমে গিয়ে দেখাও করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ভালো আছেন মির্জা ফখরুল, বাড়ি ফিরবেন বুধবার

আপডেট সময় ১২:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮