ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাতের ব্যথা ছাড়া খালেদা জিয়ার তেমন সমস্যা নেই: মেডিকেল বোর্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাতের ব্যথা ছাড়া এ মুহূর্তে তেমন কোনো গুরুতর সমস্যা নেই বলে জানিয়েছে তার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ড।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগীয় প্রধান ও মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. মোঃ শামসুজ্জামান জানিয়েছেন, কারাবন্দী বেগম জিয়ার শরীরের ব্যথা আগের চেয়ে বেড়েছে। এছাড়া তার আর কোনো গুরুতর অসুস্থতা নেই।

তিনি বলেন: আগে থেকেই খালেদা জিয়ার হাঁটু ও ঘাড়সহ অন্যান্য অস্থিসন্ধিতে ব্যথা ছিল। এজন্য তিনি নিয়মিত ওষুধ খেতেন করতেন। এখন তার হাত ও পায়ে ব্যথা দেখা দিয়েছে।

রোববার খালেদা জিয়া নিজেই এসব জানিয়েছেন উল্লেখ করে শামসুজ্জামান বলেন, ‘আমরা খালেদা জিয়ার শারীরিক আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করেছি এবং এক্স-রে পরীক্ষা দিয়েছি। এসব রিপোর্ট পাওয়ার পর বলতে পারব সমস্যা কতটুকু। তবে বেগম জিয়ার বড় ধরনের কোন সমস্যা নেই।’

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী সম্পূর্ণ শঙ্কামুক্ত জানিয়ে তিনি বলেন: ব্যথা কমাতে আগের চিকিৎসা পত্রের সঙ্গে আরও কিছু ওষুধ দিয়েছি। নিয়মিত ওষুধ সেবন করতে বলেছি।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ঢাকা মেডিকেলের চার চিকিৎসককে নিয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ওই বোর্ডে অধ্যাপক শামসুজ্জামান ছাড়াও আছেন ঢাকা মেডিকেলের নিউরোলজি বিভাগের ডা. মনসুর হাবীব, মেডিসিন বিভাগের ডা. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা. সোহেলী রহমান।

গত ১ এপ্রিল এ বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাতের ব্যথা ছাড়া খালেদা জিয়ার তেমন সমস্যা নেই: মেডিকেল বোর্ড

আপডেট সময় ১০:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮