ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেগম জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ নয়: মেডিক্যাল বোর্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ নয় বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. সামসুজ্জামান। তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) অবস্থা খুব খারাপ নয়। তবে, তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।’

ডা. সামসুজ্জামান মোবাইলে বলেন, ‘আমরা (রবিবার) দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যাই। তার অবস্থা দেখি। তার মেডিসিনগুলো ঠিক আছে কিনা, তা চেক করেছি। তার অবস্থা খুব খারাপ নয়। তবে, তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।’

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ডা.সামসুজ্জামান ছাড়া এই বোর্ডের বাকি সদস্যরা হলেন— ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মনসুর হাবীব, মেডিসিন বিভাগের অধ্যাপক মো. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেলী রহমান।

রবিবার দুপুর সোয়া ১টা থেকে প্রায় ১ ঘণ্টা বোর্ড সদস্যরা পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

অধ্যাপক ডা. সামসুজ্জামান বলেন, ‘আপনারা গণমাধ্যম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।’

তবে এ ব্যাপারে কথা বলার জন্য পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। আগামীকাল সোমবার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানাবে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই দিন থেকে তিনি রাজধানীর নাজিম উদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেগম জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ নয়: মেডিক্যাল বোর্ড

আপডেট সময় ১১:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮