ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার: শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি একটি দলের সভাপতি। আমি নৌকায় ভোট চাইব, এটা আমার রাজনৈতিক অধিকার। রাজনৈতিক দলের নেত্রী হিসেবে যেখানে যাব, সেখানেই নৌকায় ভোট চাইব। এ সময় তিনি দলের নেতাদের নৌকার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

সন্ধ্যা সোয়া ৭টায় শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। প্রথমেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের সমালোচনার লোকের অভাব নেই। এক শ্রেণির লোক আছে যাদের কাজই হলো সমালোচনা করা। যারা অহেতুক সমালোচনা করে তারা আমাদের উন্নয়ন সহ্য করতে পারে না। তাদের কথায় কান দিলে চলবে না।

তিনি বলেন, যারা উন্নয়ন চায় না, উন্নয়ন তাদের চোখে পড়বে না। তাই সমালোচনা নিয়ে না ভেবে দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে আমাদের এগিয়ে যেতে হবে। উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার: শেখ হাসিনা

আপডেট সময় ১১:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮