ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৬ ফিলিস্তিনিকে হত্যা, শোক দিবস ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েলের সৈন্যদের গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক হাজার ৪০০ এর বেশি ফিলিস্তিনি। এ ঘটনায় শনিবার শোক ঘোষণা করেছে ফিলিস্তিন সরকার।

শুক্রবার ৪২তম ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের বিক্ষোভ কর্মসূচিতে অতর্কিত গুলি চালায় ইসরায়েলি সেনারা। এ সময় এসব ফিলিস্তিনি মারা যায়।

শোক দিবস উপলক্ষে ফিলিস্তিনের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবারে শহীদদের স্মরণে এ কর্মসূচি ঘোষণা করেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের ছোড়া টিয়াস গ্যাস, গুলি এবং অন্যান্য অস্ত্রের আঘাতে প্রায় এক হাজার ৪০০ লোক আহত হয়েছে। এ সময় তারা সরাসরি গুলি চালিয়েছে বলেও জানানো হয়।

১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েল। এরপর থেকে এ দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে ফিলিস্তিন।

সে অনুযায়ী শুক্রবারে বিক্ষোভের জন্য ফিলিস্তিনিরা আগে থেকেই কর্মসূচি হাতে নেয়। এ সময় তারা সীমান্তবর্তী এলাকায় এসে তাবু গাড়ে। আর বিক্ষোভের নাম দেয়া হয় ‘গ্রেট রিটার্ন মার্চ’।

প্রসঙ্গত, গাজার দুই মিলিয়ন মানুষের মধ্যে ৭০ শতাংশই ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে যুদ্ধের সময় ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চলগুলো থেকে তারা বিতাড়িত হয়েছিলে। সূত্র: আল জাজিরা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৬ ফিলিস্তিনিকে হত্যা, শোক দিবস ঘোষণা

আপডেট সময় ০৪:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮