ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের সেরা বিমানবন্দরের একটা তালিকা করেছে স্কাইট্র্যাক্স নামে একটি প্রতিষ্ঠান। আর তার তালিকায় সেরা বিমানবন্দরের শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো শীর্ষস্থানে রয়েছে বিমানবন্দরটি।

বিশ্বের নানা দেশের বিমানবন্দরগুলোকে দেশের সাজানো ড্রইং রুমের মতোই রাখা হয়। পর্যটক আকর্ষণের জন্য এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যও এগুলো কাজ করে।

সেরা বিমানবন্দর হওয়ার জন্য বেশ কিছু বিষয়কে ভিত্তি ধরে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে জরিপ চালায় প্রতিষ্ঠানটি। এতে যেসব বিষয় বিবেচনা করা হয় সেগুলোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, কর্মীদের সেবাপরায়ণতা, থাকা ও খাওয়ার ব্যবস্থা, কেনাকাটার সুবিধা, ব্যাগেজ ডেলিভারি, ইমিগ্রেশন ব্যবস্থা, ভিড় সামলাতে দক্ষতা, ট্রানজিট প্যাসেঞ্জারদের সুযোগ সুবিধা, বিনোদনের ব্যবস্থা, খরচ ইত্যাদি বিষয় রয়েছে।

এ তালিকায় এবার সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে রোম ফিউমিশিনো বিমানবন্দরের। এটি ১৫৮ তম স্থান থেকে উন্নতি করে একলাফে ৮৫ তম স্থানে চলে এসেছে।

উত্তর আমেরিকার সেরা বিমানবন্দরের তালিকায় আগের অবস্থান ধরে রেখেছে ভ্যাংকুভার।

তালিকায় সেরা বিমানবন্দরগুলো-

১. সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট

২. ইঞ্চিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (দক্ষিণ কোরিয়া)

৩. টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

৪. হং কং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

৫. হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (কাতার)

৬. মিউনিখ এয়ারপোর্ট (জার্মানি)

৭. চুবু সেন্ট্রায়ার নাগয়া (জাপান)

৮. লন্ডন হিথ্রো এয়ারপোর্ট

৯. জুরিখ এয়ারপোর্ট (সুইজারল্যান্ড)

১০. ফ্র্যাংকফুর্ট এয়ারপোর্ট (জার্মানি)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের

আপডেট সময় ০৪:২০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮