ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৫ টাকায় তাসকিনের বিলিয়ার্ড

আকাশ নিউজ ডেস্ক:

ক্রিকেট, ফুটবল যেমন দুনিয়া কাঁপানো খেলা। সেদিক থেকে অনেক পিছিয়ে ‘পুল’ বা ‘বিলিয়ার্ড’। রাজধানী ঢাকায় যেখানে পা ফেলার জায়গা পাওয়া যায় না, সেখানে খেলার মাঠ মানে বিলাসিতা। তাই অনেকেই ঝুঁকছেন ইনডোর গেমসে। ইনডোর গেমসগুলোর মধ্যে বিলিয়ার্ড অন্যতম। তবে, সবাই যে বিলিয়ার্ড খেলছেন তা নয়। কয়েক বছর আগেও বাংলাদেশে খেলাটির জনপ্রিয়তা না থাকলেও, বর্তমানে এটি একটি জনপ্রিয় খেলা। বিশেষ করে তরুণদের মধ্যে।

অবসরে, কখনো বা স্কুল ফাঁকি দিয়ে কিংবা যখনি সময় মেলে অনিকের ঠিকানা তাসকিন’স টেরিটরি। উদ্দেশ্য এক গেম বিলিয়ার্ড। অনিক খান দৈনিক আকাশকে বলেন, ‘সব সময় তো স্কুলে ক্লাস হয় না। যেদিন স্কুলে না যাই সেদিন এখানে আসি। মাঝে মধ্যে সুযোগ পেলে বিকেলেও আসি। ৩৫ টাকা এক গেম। রাস্তায় ঘুরলেও তো পঞ্চাশ টাকা চলে যায়। তার উপর রাস্তায় নানা ঝামেলা। তার চাইতে এটা ভাল। এখানকার পরিবেশটা ঠিক আছে। খেলাটা শিখতেছি। আমার ভালই লাগে।’

মোহাম্মদপুর শিয়া মসজিদ মোড়েই তাসকিন’স টেরিটরি। গত বছরের শুরুর দিকে ৫টি টেবিল নিয়ে যাত্রা শুরু করে তাসকিস’স টেরিটরি। খেলোয়ারদের চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ানো হয় আরো দুটি টেবিল।

মাত্র ৩৫ টাকায় এক গেম ‘বিলিয়ার্ড’। হয়ত একারণেই তাসকিন’স টেরিটরি’তে বিলিয়ার্ড খেলোয়াড়ের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

ক্রিকেট ছেড়ে বিলিয়ার্ডে নিয়মিত সিফাত রাব্বানী। দৈনিক আকাশকে তিনি বলেন ‘আজকাল সবাই ক্রিকেটার। যদিও খেলার জায়গাই নাই। তাই আর ক্রিকেট খেলি না। তাসকিন ভাই পুলটা দেয়ার পর থেকে এখানে মাঝে মধ্যে এসে খেলি। সত্যি বলতে প্রথমে তাসকিন ভাইকে দেখতে আসতাম আর খেলতাম। খেলতে খেলতে খেলাটা হাতে চলে আসলো। যেহেতু খরচটাও কম, তাই নিয়মিত খেলতেও সমস্যা হয় না।

এক গেম বিলিয়ার্ড ৩৫ টাকা। এ নিয়ম খোদ পুল ফেডারেশনের হলেও, নবীন খেলোয়ার তৈরির পেছনে ফেডারেশনের চাইতে বিলিয়ার্ড ক্লাবগুলোর অবদানই বেশি। মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে বিলিয়ার্ড প্রেমী। ক্রিকেটের পর তাসকিনের প্রিয় খেলা বিলিয়ার্ড। বিষয়টা বেশ জোরালো ভাবেই মনে রাখেন তাসকিন ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩৫ টাকায় তাসকিনের বিলিয়ার্ড

আপডেট সময় ০১:০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮