ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের দিল্লি বিমানবন্দরে আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এয়ার ইন্ডিয়ার অফিসে একটি ফোন আসে। রিসিভার তুলতেই ওপাশ থেকে অচেনা কন্ঠ জানাল, এয়ার ইন্ডিয়ার এআই০২০ বিমানে বোমা রাখা আছে। আর কিছুক্ষণ পরেই দিল্লি থেকে ২৪৮ জন যাত্রী নিয়ে বিমানটি উড়ার জন্য তৈরি।

বিমানের ভেতরে তখন পশ্চিমবঙ্গের তিন সাংসদ নাজিমুল হক, শুভেন্দু অধিকারী এবং কাকলি ঘোষ দস্তিদার।

ফোনটি আসার পর তড়িঘড়ি এয়ার ট্রাফিক কন্ট্রোল(এটিসি)’র মাধ্যমে পাইলটকে সমস্ত বিষয়টি জানানো হয়। নামিয়ে আনা হয় যাত্রীদের। বিমান সরিয়ে নিয়ে যাওয়া হয় নির্জন বে-তে। তল্লাশি শুরু হয় বিমানে।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে দিল্লি থেকে ছাড়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই০২০ বিমানটির। ২টা ১৫ মিনিটে একটি উড়ো ফোন মারফত জানা যায় বিমানটিতে বোমা রাখা আছে। প্রায় সঙ্গে সঙ্গেই রানওয়ে থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিমানটিকে। ঘটনাস্থলে পৌঁছান বম্ব স্কোয়াডের কর্মীরা। নতুন করে যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি শুরু হয়।

বিমান সংস্থাটির এক কর্তৃপক্ষের কথায়, ‘বিমানে বোমা রয়েছে খবর পেয়েই আমরা বিমানটিকে একটি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাই। তল্লাশি শুরু হয়েছে।’

এ দিন ওই বিমানটিতেই ছিলেন বাংলার তিন সাংসদ নাজিমুল হক, শুভেন্দু অধিকারী এবং কাকলি ঘোষ দস্তিদার। সংসদে গ্রীষ্মকালীন অধিবেশনের জন্য রাজধানী নয়াদিল্লিতে ছিলেন তারা। এ দিনই এয়ার ইন্ডিয়ার এআই০২০ বিমানে কলকাতায় ফেরার কথা ছিল তাদের। বোমাতঙ্কের জেরে উড়ানে বিলম্ব হওয়ায় একটি বিকল্প বিমানে যাত্রীদের কলকাতা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক

আপডেট সময় ০৮:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮