ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য অন্তঃসারশূন্য: মনজিল

অাকাশ জাতীয় ডেস্ক:

‘ষোড়শ সংশোধনী যতবার বাতিল হবে সংসদে ততবারই পাস করা হবে’ অর্থমন্ত্রীর এমন বক্তব্যকে অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

শনিবার সকালে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। মনজিল মোরসেদ বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্য সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এমন বক্তব্য আদালত ও সংবিধানবিরোধী।

অর্থমন্ত্রীর বক্তব্য সরকারের বক্তব্য বলে মনে করেন না সুপ্রিম কোর্টের এই আইনজীবী। তিনি মনে করেন এটি অর্থমন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য। অর্থমন্ত্রীর বক্তব্যকে অন্তঃসারশূন্য উল্লেখ করে মনজিল মোরসেদ আরও বলেন, সরকার চাইলেও আর এ ধরনের আইন করতে পারবে না।

শুক্রবার সিলেটে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় নিয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে সংসদে ততবারই পাস করা হবে’

তিনি আরও বলেন, ‘বিচারপতিদের চাকরি সংসদই দেয়, সুতরাং তাদের অপসারণের ক্ষমতা সংসদের হাতেই থাকা উচিত।’ অর্থমন্ত্রী বলেন, ‘মানুষের প্রতিনিধির ওপর তারা খোদগারি করবে তাদের আমরা চাকরি দেই।’

প্রসঙ্গত, প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের ছয় বিচারপতির স্বাক্ষরের পর গত মঙ্গলবার বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পুর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এই রায় ঘোষণার পর এই প্রথম সরকারের কোনো মন্ত্রীর কাছ থেকে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য অন্তঃসারশূন্য: মনজিল

আপডেট সময় ০৪:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭