ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ এপ্রিল

অাকাশ জাতীয় ডেস্ক:

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার রাজধানীর বকশীবাজারে বিশেষ জজ আদালত ২-এ খালেদা জিয়াসহ অন্য আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে এই দিন ধার্য করেন।

আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালতে এই তারিখ ঠিক করেন। একই সঙ্গে সব আসামিকে আগামী ২৬ এপ্রিল আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন দাখিল করলে আদালত তা মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেন।

এর আগে দুদকের আবেদনের শুনানি নিয়ে ১২ ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়। এরও আগে গত ২ জানুয়ারি আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ মামলার চার্জ শুনানির জন্য এই দিন ধার্য করেন আদালত।

কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির মধ্য দিয়ে সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়।

এ অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মো. মুজাহিদসহ (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ১৬ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ওই বছরের ৫ অক্টোবর দুদকের উপপরিচালক মো. আবুল কাসেম আদালতে চার্জশিট দাখিল করেন। ১৬ আসামির মধ্যে ৬ আসামি মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ এপ্রিল

আপডেট সময় ০৩:২২:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮