ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার ৫ বছর সাজা বাড়াতে দুদকের আপিল

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য হলফনামা (এফিডেভিট) দাখিল করেছি। এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে মঙ্গলবার। এ মামলায়বয়স, শারীরিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায়প্রধান আসামিকে দেয়া হয়েছে ৫ বছর কিন্তু সহযোগীদের দেয়া হয়েছে ১০ বছর করে সাজা। সুতরাং প্রধান আসামির সাজাটা অপর্যাপ্ত মনে করে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করেছে দুদক।

জানা গেছে, ১৯ মার্চ সোমবার দুদকের এক সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ সিদ্ধান্ত জানিয়ে দুদক আইনজীবীদের এ সংক্রান্ত সব আইনগত প্রস্তুতি নিতে বলা হয়।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।এ মামলায় তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

রায়ে বলা হয়, অর্থ আত্মসাতের অভিযোগ প্রামাণিত হলেও বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে খালেদা জিয়াকে ১০ বছরের পরিবর্তে পাঁচ বছর সাজা দেয়া হল। জানা গেছে, দুদকের পক্ষ থেকে হাইকোর্টে খালেদা জিয়ার দণ্ড ১০ বছর করতে আবেদন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

খালেদা জিয়ার ৫ বছর সাজা বাড়াতে দুদকের আপিল

আপডেট সময় ১২:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮