ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ, আ’লীগের মন্তব্য

অাকাশ জাতীয় ডেস্ক:

জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ এর প্রতিবেদনে বাংলাদেশকে পাঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় রাখার বিষয়টি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতারা।

বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড মানা হচ্ছে না বলে মন্তব্য করে জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ যে প্রতিবেদন দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন দলের নেতারা।

দলটির শীর্ষ নেতারা বলেন, ‘যখনি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে এবং দেশের মানুষ আনন্দ উল্লাস করছে, এই আনন্দকে ম্লান করার জন্যে এ অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এ ধরনের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যখনি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে প্রবেশ করেছে এবং দেশের মানুষ আনন্দে উদ্বেলিত-এই আনন্দকে ম্লান করার জন্য এ অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের অগ্রযাত্রা মেনে নিতে পারেনি, আমাদের মুক্তিযুদ্ধ-স্বাধীনতা-অগ্রগতি-উন্নয়নকে তুচ্ছ-তাচ্ছিলের চোখে দেখেছে, তাদের ষড়যন্ত্রের অংশ এই প্রতিবেদন। তারা রিপোর্টে অসত্য তথ্য পরিবেশন করেছে। এ ধরনের গবেষণা বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে।

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘জার্মান প্রতিষ্ঠান বেরটেলসম্যান স্টিফটুং-এর গবেষণা মূল্যায়ন কোনও মানদণ্ডেই সঠিক নয়। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা অবশ্যই আছে। গণতন্ত্রের মধ্য দিয়েই দেশ পরিচালিত হচ্ছে। বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এ বিষয়টি তাদের গবেষণায় স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সরকারের সমালোচনা হচ্ছে, মিডিয়া সমালোচনা করছে। নতুন নতুন মিডিয়া আসছে। এগুলোই প্রমাণ করে বাংলাদেশে গণতন্ত্র আছে।’

জার্মান গবেষণা প্রতিবেদনের ব্যাপারে তিনি বলেন, ‘এই গবেষণা একটি প্রেক্ষিতের সময় ধরে করা হয়েছে। গত ২০১৪ সালের নির্বাচনকে ধরে। সেখানে বলা হয়েছে ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে এটা ঘটেছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের শাসনামলে যে অপকর্ম, অপশাসন, দুঃশাসন, দুর্নীতি-লুটপাট হয়েছে এবং ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও পেট্রলবোমায় মানুষ হত্যাসহ যেসব অপকর্ম করা হয়েছে এসবের চিত্র ধরে এই প্রতিবেদন হতে পারে। জার্মান গবেষণা প্রতিষ্ঠানের এই প্রতিবেদনে বর্তমান সরকারের সময়ের চিত্র তুলে ধরে করা হয়নি বলে মনে করি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ, আ’লীগের মন্তব্য

আপডেট সময় ১১:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮