ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন প্রশ্নই আসে না : কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন কোন নজির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন প্রশ্নই আসে না।

বিএনপির চার দফা দাবীর বিষয়টি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সকল প্রকার সহায়তা করবে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না। তিনি বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশীদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না । তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে যেতে হবে।

বেগম খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামীলীগের মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল ওই মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন। তিনি নির্বাচনে অংশগ্রহন করবেন কিনা সেটা আদালত সিদ্ধান্ত দেবেন। এখানে সরকারের কোন ভূমিকা নেই। আমাদের এখানে কিছু করার নেই। আদালত যদি মনে করেন তাকে খালাস দেবেন, তাহলে সেটা আদালতের ব্যাপার। বিচার বিভাগ কি সরকারের কথায় চলে? বেগম খালেদা জিয়া নির্বাচন করলে আমরা তাকে স্বাগত জানাই।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মেরামত কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। তিনি জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে এই সংস্কার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর পদত্যাগের কোন প্রশ্নই আসে না : কাদের

আপডেট সময় ০২:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮