ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার রাজধানী সাক্রামেন্টো। গত রোববার রাতে পুলিশ স্টেফোন ক্লার্ককে (২২) তার বাড়ির আঙ্গিনাতেই হত্যা করে বলে জানায় বিবিসি।

ক্লার্ককে অন্তত ২০ বার গুলি করা হয়েছে। পুলিশের ‘বডি ক্যামেরায়’ পুরো ঘটনা ভিডিও হয়।

বুধবার রাতে পুলিশ ওই ভিডিও প্রকাশ করলে ইন্টারনেটে তা ভাইরাল হয়ে যায় এবং পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়।

বৃহস্পতিবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের নেতৃত্বে দুই শতাধিক বিক্ষোভকারী প্রথমে সাক্রামেন্টোর সিটি হলে জড়ো হয়। এরপর তারা ইন্টারস্টেট ফাইভ হাইওয়ে ধরে মিছিল করে। যে কারণে সড়কে

যান চলাচল বিঘ্নিত হয়। মিছিলটি কয়েক ঘণ্টা ধরে নগরীর আরও কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। তারা পুলিশ প্রধানকে তাদের সামনে আসার দাবি জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত

আপডেট সময় ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮