ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুপ্রিম কোর্ট বারে প্রথম দিন পড়েছে ২৬০৯ ভোট

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনে প্রথম দিনে ২৬০৯ ভোট পড়েছে। আইনজীবী এহসানুর রহমান দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপিপন্থি এই আইনজীবী বলেন, মোট ভোটারের সংখ্যা ছয় হাজার ১৫২টি। এরমধ্যে ২৬০৯ ভোট পড়েছে।

বুধবার সকাল ১০টা থেকে আইনজীবী ভবনের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও একই সময়ে ভোটগ্রহণ হবে।

কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিল।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এ দুটি প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০১৮-১৯ সেশনের নির্বাচনের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেল ও নীল প্যানেলের মোট প্রার্থী ২৮ জন। এ দুটি প্যানেল ছাড়াও বিভিন্ন পদে আরও পাঁচজন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

সভাপতি পদে নীল প্যানেলে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকনকে সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দুইজন গত সেশনে সভাপতি ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

নীল প্যানেলের অন্যরা হলেন- সহসভাপতি ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহসম্পাদক কাজী জয়নুল আবেদীন, আনজুমানারা বেগম, সদস্য সাইফুর আলম মাহমুদ, মো. জাহাঙ্গীর জমাদ্দার, মো. এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান।

সরকার সমর্থিত সাদা প্যানেলের নেত্বত্বে দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি এবং শেখ মোহাম্মদ মোরশেদ সম্পাদক।

সাদা প্যানেলের অন্যরা হলেন- সহসভাপতি আলালউদ্দীন ও ড. মোহাম্মদ শামসুর রহমান, ট্রেজারার ড. মোহাম্মদ ইকবাল করিম, সহসম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।

এছাড়া আরও পাঁচজন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, সভাপতি পদে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ ও শাহ খসরুজ্জামান, সহসভাপতি পদে মো. আব্দুল জব্বার ভূঁইয়া, সম্পাদক পদে মোহাম্মদ আবুল বাসার ও সদস্য পদে তাপস কুমার দাস।

প্রসঙ্গত, ২০১৭-১৮ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ মোট আটটি পদে জয়ী হয় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। অন্যদিকে ছয়টি পদ পেয়েছিল ক্ষমতাসীনদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুপ্রিম কোর্ট বারে প্রথম দিন পড়েছে ২৬০৯ ভোট

আপডেট সময় ১১:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮