ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার দণ্ড বাড়াতে রোববার দুদকের আবেদন

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন করবে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার হাইকোর্টে এ আবেদন করা হবে বলে বুধবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান।

তিনি বলেন, দুদকের সিদ্ধান্তে এরই মধ্যে আপিল আবেদন প্রস্তুত করা হয়েছে। আগামী রোববার এ আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হবে।

জানা গেছে, গত সোমবার দুদকের এক সভায় সাবেক খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ সিদ্ধান্ত জানিয়ে দুদক আইনজীবীদের এ সংক্রান্ত সব আইনগত প্রস্তুতি নিতে বলা হয়।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এ মামলায় তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

রায়ে বলা হয়, অর্থ আত্মসাতের অভিযোগ প্রামাণিত হলেও বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে খালেদা জিয়াকে ১০ বছরের পরিবর্তে পাঁচ বছর সাজা দেয়া হল।

জানা গেছে, দুদকের পক্ষ থেকে হাইকোর্টে খালেদা জিয়ার দণ্ড ১০ বছর করতে আবেদন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার দণ্ড বাড়াতে রোববার দুদকের আবেদন

আপডেট সময় ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮