ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাওরে দুর্নীতি অভিযোগে সুনামগঞ্জে ১৪০ জনের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি করে সরকারি অর্থ আত্মসাত ও দুর্নীতিতে উৎসাহ দেয়ার অভিযোগে সরকারের সচিব, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির মোট ১৪০ জনের বিরুদ্ধে আদলতে মামলা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলাটি করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হক।

মামলায় পানি উন্নয়ন বোর্ডের ১৫ জন কর্মকর্তা, ১৬ জন ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে। হাওরডুবির সময় দুর্যোগ নিয়ে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে জনশৃংখলা বিঘ্ন করে বৈরী অবস্থার জন্ম দেয়ার অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামালকেও আসামি করা হয়েছে এ মামলায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের বিচারক মামলাটি আদেশের জন্য রেখে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাওরে দুর্নীতি অভিযোগে সুনামগঞ্জে ১৪০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭